1. adminaminalamin@gmail.com : জাগ্রত বরিশাল : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! ষড়যন্ত্র পিছু ছাড়ছে না বরিশাল বিআরটিসি বাস ডিপো ম্যানেজারের! দায়িত্বে কঠোরতা, অবৈধ সুবিধা না পেয়ে এসআই বশিরের বিরুদ্ধে অপ-প্রচার! প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় বিশেষ নজরদারিতে- পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপ-প্রচার! বাকেরগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত/শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ২২ জন! ফার্নিচার ব্যবসায়ী রুবেলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার

কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৭৩ বার পড়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি // বিয়ের জন্য কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। পরে শিশুসহ ৫ জনকে উদ্ধার করা হলেও বিয়ের ঘটকসহ এক শিশু নিখোঁজ রয়েছেন

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন, ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।

নৌকা ডুবির পরপরই হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়াকে (৪৫)। উদ্ধারকৃত ৫ জনকে আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

কান্দাপাড়া গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়া বলেন, ‘রাধানগর গ্রামের রিপন মিয়ার শ্যালকের জন্য কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ভাগ্নির বাড়ি মহেষপুরে যাচ্ছিলেন সবাই। ওই সময় হাওরে মাঝে তীব্র বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় ৫ জনকে উদ্ধার করা হলেও বিয়ের ঘটকসহ দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও আশপাশের গ্রামের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকা করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করলেও এখন পর্যন্ত বিয়ের ঘটক ও এক শিশু নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026  Jagratabarishal.com