1. adminaminalamin@gmail.com : জাগ্রত বরিশাল : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৬:৪০|
শিরোনামঃ
বাকেরগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত/শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ২২ জন! ফার্নিচার ব্যবসায়ী রুবেলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা

তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত/শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন

দাখিল (সমমান) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল শাখা। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।

শতভাগ পাসের পাশাপাশি ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির এমন চমৎকার ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মাত্র ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জনের জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক প্রস্তুতি, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়। পরীক্ষার আগে শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারের দাখিল পরীক্ষায় আসে প্রত্যাশিত সাফল্য।

তানযীমুল উম্মাহ মাদ্রাসা বরিশাল শাখা কর্তৃপক্ষ বলেন, এ সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল। আমরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এবারের ফলাফলে শতভাগ পাস এবং ৭৩ শতাংশের বেশি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন তানযীমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল শাখার সাফল্যের মাত্রাকে আরও উজ্জ্বল করেছে। প্রতিষ্ঠানটির এই অর্জনে কৃতকার্য সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026  Jagratabarishal.com