1. adminaminalamin@gmail.com : জাগ্রত বরিশাল : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা বরিশাল সোনালী ব্যাংকের ডিজিএম জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও দুর্নীতির বিস্তর অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা ঝালকাঠিতে “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি

সিদ্ধকাঠী ইউপিতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সোহেল খান, জনসমর্থনের প্রত্যাশা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫০০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার ৮ নং সিদ্ধকাঠী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দুবাই প্রবাসী মো. সোহেল খান। তিনি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক খানের বড় ছেলে।

 

স্থানীয়দের মতে, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সোহেল খান। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে অনেকের কাছেই তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে তারা মনে করেন। সেই জায়গা থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোহেল খানকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

 

স্থানীয়রা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সুযোগ পেলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল খান বলেন, “আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সিদ্ধকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

 

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026  Jagratabarishal.com