1. adminaminalamin@gmail.com : জাগ্রত বরিশাল : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৯|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা রাষ্ট্রীয় শোকের দিন বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা বরিশাল সোনালী ব্যাংকের ডিজিএম জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও দুর্নীতির বিস্তর অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা ঝালকাঠিতে “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি

ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী সহিদ মোল্লা, দোয়া ও সমর্থন চাইলেন এলাকাবাসীর 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৩৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার ৮ নং সিদ্ধকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মো. সহিদ মোল্লা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবা ও মানবিক কাজে সক্রিয় ভূমিকার কারণে মো. সহিদ মোল্লা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একটি মুখ। তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন এবং সামাজিক নানা উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

 

এলাকাবাসী জানান, বিপদে-আপদে প্রয়োজন হলে সহিদ মোল্লাকে পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয়দের অনেকেই মনে করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গা থেকে তারা মো. সহিদ মোল্লাকে ইউপি সদস্য হিসেবে দেখতে আগ্রহী বলে জানান।

 

সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মো. সহিদ মোল্লা বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ২ নং ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেব। পাশাপাশি ওয়ার্ডকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026  Jagratabarishal.com